স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৫, ১৩ মে ২০২৬

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ছবি: সংগৃহীত

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। 

বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর ২৩ মে’র যাত্রার টিকিট বিক্রি শুরু হয়। একই দিন দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচিও নির্ধারণ করা হয়েছে।

সূচি অনুযায়ী- ২৪ মে’র যাত্রার টিকিট বিক্রি হবে ১৪ মে, ২৫ মে’র যাত্রার টিকিট বিক্রি হবে ১৫ মে, ২৬ মে’র যাত্রার টিকিট বিক্রি হবে ১৬ মে,২৭ মে’র যাত্রার টিকিট বিক্রি হবে ১৭ মে। 

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করা যাবে। এছাড়া ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

তবে যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট একটি বগি (কামরা) বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আরও পড়ুন: রোহিঙ্গা সংকটে ওআইসি’র সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়