বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩০, ১৩ মে ২০২৬
আপডেট: ০৯:৩৬, ১৩ মে ২০২৬

কানে প্যাস্টেল লুকে মুগ্ধতা ছড়ালেন আলিয়া ভাট

কানে প্যাস্টেল লুকে মুগ্ধতা ছড়ালেন আলিয়া ভাট

আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

ফ্রান্সের দক্ষিণ উপকূলে শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান চলচ্চিত্র উৎসব।

মঙ্গলবার (১২ মে) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে উৎসবটির ৭৯তম আসরের। ১২ দিনব্যাপী এই আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকাদের ভিড়ে আলাদাভাবে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

উৎসবে যোগ দিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন আলিয়া। সেখানে তাকে দেখা যায় প্যাস্টেল শেডের ফ্লোরাল প্রিন্টের একটি দৃষ্টিনন্দন গাউনে। ফরাসি সৈকতের নীল জলরাশি ও রোদেলা আবহাওয়ার সঙ্গে তার এই লুক যেন আভিজাত্য ও স্নিগ্ধতার এক অনন্য মেলবন্ধন তৈরি করেছে।

ছবিগুলোতে হালকা মেকআপ ও ছিমছাম হেয়ারস্টাইলে ধরা দিয়েছেন অভিনেত্রী। কখনো হাসিমুখে, আবার কখনো গম্ভীর অভিব্যক্তিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। প্রতিটি ছবিতেই আত্মবিশ্বাসী ও মায়াবী উপস্থিতিতে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগীরা।

প্যাস্টেল রঙের পোশাকে অনেকেই আলিয়াকে ‘রাজকন্যা’র সঙ্গে তুলনা করেছেন। সমুদ্রের ঢেউ আর উন্মুক্ত আকাশের নিচে তার খোশমেজাজের মুহূর্তগুলো মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তার ফ্যাশন সেন্স ও সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করছেন।

আরও পড়ুন: শহীদ মিনারে শ্রদ্ধা শেষে বনানীতে শায়িত হবেন আতাউর রহমান

উল্লেখ্য, আগামী ২৩ মে পর্যন্ত চলবে কান চলচ্চিত্র উৎসব-এর এবারের আয়োজন। সমাপনী দিনে ঘোষণা করা হবে চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘পাম দ’র’। আলিয়া ভাটের উপস্থিতি এবারের উৎসবের জৌলুস আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন চলচ্চিত্রপ্রেমীরা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়