আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৪, ১৩ মে ২০২৬
আপডেট: ০৮:৫৯, ১৩ মে ২০২৬

ইরানে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

ইরানে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের কাছাকাছি ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে তেহরানের পূর্বাঞ্চলের পারদিস শহরের কাছে এ ভূমিকম্প অনুভূত হয়।

দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রাথমিক তথ্যে জানা গেছে, স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তেহরান ও মাজান্দারান প্রদেশের সীমান্তবর্তী এলাকা। কেন্দ্রস্থলটি রাজধানী তেহরান থেকে প্রায় ৪১ কিলোমিটার এবং কারাজ শহর থেকে ৭৭ কিলোমিটার দূরে অবস্থিত।

ভূমিকম্পে তেহরানের পূর্বাঞ্চলসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়। এছাড়া মাজান্দারান প্রদেশের নিকটবর্তী শহরগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ূন: বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা শুভেন্দুর

তবে এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়