স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৩, ১৩ মে ২০২৬

বাংলাদেশকে ৩ লাখ ৮০ হাজার পোলিও টিকা দিল চীন

বাংলাদেশকে ৩ লাখ ৮০ হাজার পোলিও টিকা দিল চীন

ছবি: সংগৃহীত

টিকা সংকটের এই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চীন। দেশটির সিনোভ্যাক ফাউন্ডেশন বাংলাদেশকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে দিয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সরদার সাখাওয়াত হোসেন-এর কাছে এসব টিকা হস্তান্তর করেন চীনের প্রতিনিধিরা। পরে টিকা গ্রহণ শেষে তিনি চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, অর্থনৈতিক বন্ধু হিসেবে চীন আবারও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের পাশে থাকার প্রমাণ দিয়েছে। তিনি আরও জানান, পোলিও প্রতিরোধ কার্যক্রমে সিনোভ্যাক ফাউন্ডেশনের এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের টিকার ব্যবস্থা থাকলেও বর্তমানে ডেঙ্গু, পোলিও ও হান্টাসহ বিভিন্ন রোগ নতুন করে উদ্বেগ তৈরি করছে। এসব রোগ মোকাবিলা এখন সরকারের বড় চ্যালেঞ্জ।

তবে তিনি জানান, নিয়মিত টিকাদান কার্যক্রমে পোলিও ও যক্ষ্মাসহ প্রয়োজনীয় টিকার কোনো ঘাটতি নেই এবং কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

তিনি আরও জানান, দেশে এখন পর্যন্ত প্রায় ৯৮ শতাংশ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। বাকি শিশুদের দ্রুত টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে হামের টিকা কেন দেওয়া হয়নি তা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: হামে মৃত্যু বেড়ে ৪২৪: ২৪ ঘণ্টায় আরও ৯ প্রাণহানি

আগামী জুন মাস থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হবে বলেও জানান মন্ত্রী। এছাড়া ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সেগুলোর সংখ্যা বাড়ানো হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়