ইরানে ইসরায়েলের হামলা শুরু
ছবি: সংগৃহীত
ইরান ভূখণ্ডে বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল।
স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই অভিযান শুরু করে, খবর দিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এক বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে একটি শক্তিশালী ‘আগাম হামলা’ পরিচালনা করা হয়েছে। তিনি জানান, রাষ্ট্রের ওপর সম্ভাব্য ঝুঁকি ও হুমকি চিরতরে দূর করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুদ্ধের ভয়াবহতা এবং পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল সরকার দেশজুড়ে তাৎক্ষণিক ও অনির্দিষ্টকালের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় তারা যেকোনো স্তরের সামরিক শক্তি প্রয়োগে দ্বিধা করবে না।
আরও পড়ুন: বলিভিয়ায় সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ১৫
হামলার পরপরই ইসরায়েলের বিভিন্ন শহর ও বসতিতে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রের কাছে থাকার জন্য সতর্ক করেছে এবং অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। নাগরিকদের সুরক্ষিত আশ্রয়কেন্দ্রগুলোর অবস্থান সম্পর্কে সচেতন থাকার জন্য বারবার অনুরোধ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








