‘শান্তি পর্ষদে’ যোগ দিতে কানাডাকে পাঠানো আমন্ত্রণ বাতিল করলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে তার নতুন গঠিত ‘শান্তি পর্ষদে’ যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাহার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।
শুক্রবার (২৩ জানুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, এই চিঠির মাধ্যমে জানানো হচ্ছে, কানাডার যোগদানের আমন্ত্রণ প্রত্যাহার করা হলো।
আরও পড়ুন: আল জাজিরার প্রতিবেদন: জামায়াতে ইসলামী কী ক্ষমতায় আসতে পারে
এর আগে মার্ক কার্নি যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থার বিষয়ে মন্তব্য করে আন্তর্জাতিক আলোচনার সৃষ্টি করেন। এছাড়া কানাডা জানিয়েছে, বিশ্বব্যাপী সংঘাত নিরসনে ট্রাম্পের উদ্যোগে যোগ দিতে তারা কোনো অর্থায়ন প্রদান করবে না।
নিউজবাংলাদেশ.কম/এসবি








