News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:১৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি হামলায় নিহত ৪

দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি হামলায় নিহত ৪

ছবি: সংগৃহীত

লেবানন-সিরিয়া সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলের বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভোরে সীমান্তের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, ঘটনাস্থলেই চারজন নিহত হন। 

লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন সিরীয় নাগরিক, খালেদ মোহাম্মদ আল-আহমাদ।

ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, তারা লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সদস্যদের লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। তবে এ দাবির কোনো প্রমাণ তারা প্রকাশ করেনি। হামলা লেবাননের মাজদাল আনজার এলাকায় পরিচালিত হয়েছে। পিআইজের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পিআইজে হলো অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডভিত্তিক একটি সশস্ত্র সংগঠন, যা গাজায় হামাসের সঙ্গে মিলিতভাবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। সংগঠনটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মিত্র হিসেবেও পরিচিত।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত ৩২

ইসরায়েল ও হিজবুল্লাহ ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তির পরও ইসরায়েল লেবাননে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়