News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

রাশিয়া থেকে ১৬৮ এস-৪০০ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনছে ভারত 

রাশিয়া থেকে ১৬৮ এস-৪০০ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনছে ভারত 

ছবি: সংগৃহীত

রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক এস-৪০০ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-কে উদ্ধৃত করে রাশিয়া টুডে (আরটি) জানিয়েছে যে সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় সমরাস্ত্র ও যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কমব্যাট ক্ষেপণাস্ত্র, মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট, রাফাল এবং এয়ার-শিপ-বেজড হাই অল্টিচ্যুড স্যুডো স্যাটেলাইট কেনার জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৩,৯০০ কোটি ডলার। যদিও এস-৪০০ নাম সরাসরি উল্লেখ করা হয়নি, কর্মকর্তারা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন যে ‘কমব্যাট ক্ষেপণাস্ত্র’-এর মধ্যে এস-৪০০ এবং পান্তশির ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত।

ভারতের বিমান বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে মোট ২৮৮টি ক্ষেপণাস্ত্রের জন্য আবেদন করেছে। এর মধ্যে ১২০টি স্বল্প-পাল্লার পান্তশির এবং ১৬৮টি দূরপাল্লার এস-৪০০ রয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প

উল্লেখ্য, রাশিয়ার তৈরি এস-৪০০ বিশ্বের সবচেয়ে নিখুঁত ও বিধ্বংসী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি। বর্তমানে ভারতের কাছে এই ক্ষেপণাস্ত্র রয়েছে মাত্র ৪টি, শিগগিরই আরও দু’টি যোগ হবে।সূত্র : আরটি

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়