News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৭, ৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫৫, ৬ ফেব্রুয়ারি ২০২৬

‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু করল সৌদি আরব

‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু করল সৌদি আরব

ছবি: সংগৃহীত

উট পালন ও বিপণন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে এবং আন্তর্জাতিক বাজারে এর গ্রহণযোগ্যতা বাড়াতে প্রথমবারের মতো ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু করেছে সৌদি আরব। দেশের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের এই উদ্যোগের মাধ্যমে উট খাতকে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে আনা হবে।

প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মনসুর বিন হিলাল আল-মুশাইতি। নতুন পাসপোর্টে প্রতিটি উটের নাম, জন্মতারিখ, জাত, লিঙ্গ, রঙ ও জন্মস্থানসহ বিস্তারিত তথ্য নথিভুক্ত থাকবে। এছাড়া সঠিক শনাক্তকরণের জন্য এতে যুক্ত থাকবে মাইক্রোচিপ নম্বর, পাসপোর্ট নম্বর এবং উটের দুই পাশের ছবি।

পাসপোর্টে নির্দিষ্ট একটি ভেটেরিনারি টিকাদান সূচিও অন্তর্ভুক্ত থাকবে। সেখানে পশু চিকিৎসকের নাম, স্বাক্ষর ও সিলসহ সব ধরনের টিকাদানের তথ্য স্পষ্টভাবে উল্লেখ করা হবে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে স্বৈরাচারের কবলে ৭২ শতাংশ মানুষ: এইচআরডব্লিউ

মন্ত্রণালয় জানায়, এই পাসপোর্ট ব্যবস্থার মাধ্যমে উটের কেনাবেচা, পরিবহণ এবং সরকারি নথিপত্র ব্যবস্থাপনায় কঠোর নিয়ন্ত্রণ নিশ্চিত করা সম্ভব হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়