News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৫, ৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:২৬, ৪ ফেব্রুয়ারি ২০২৬

গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা

গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা

সাইফ আল ইসলাম গাদ্দাফি। ফাইল ছবি

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তার মৃত্যুর স্থান ও পরিস্থিতি নিয়ে পরস্পরবিরোধী তথ্য প্রকাশ হচ্ছে।

বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনের বরাতে জানা গেছে, সাইফ আল ইসলামের আইনজীবী জানিয়েছেন, চার সদস্যের একটি কমান্ডো দল জিনতান শহরে তার বাড়িতে হামলা চালায়। আইনজীবী বলেন, হামলাকারীরা দ্রুত অভিযান চালিয়ে পালিয়ে যায়। লিবিয়ান নিউজ এজেন্সির বরাতে তার রাজনৈতিক দলের প্রধানও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

৫৩ বছর বয়সী সাইফ আল ইসলামের রাজনৈতিক গুরুত্ব আগে অনেক বেশি ছিল; তাকে বাবার সম্ভাব্য উত্তরসূরি এবং দেশের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচনা করা হতো। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয় এবং তদন্ত চলছে।

এদিকে তার বোন লিবিয়ান টেলিভিশনে দাবি করেছেন, সাইফ আল ইসলাম আলজেরিয়া সীমান্তের কাছে নিহত হয়েছেন। তিনি বলেন, জিনতান শহরে এই ঘটনা ঘটেনি। তবে সীমান্তবর্তী এলাকায় হত্যাকাণ্ডের প্রমাণ এখনো নেই।

সাইফ আল ইসলাম ২০১১ সালের লিবিয়ার গণঅভ্যুত্থানের পর প্রায় ছয় বছর জিনতানে একটি জঙ্গি গোষ্ঠীর হাতে আটক ছিলেন। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার দাবি করেছিল। ২০১৫ সালে ত্রিপোলির একটি আদালত তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। পরে পূর্বাঞ্চলের সাধারণ ক্ষমা আইনের আওতায় তিনি মুক্তি পান।

আরও পড়ুন: জাপানে ভারী তুষারপাতে প্রাণ গেল ৩০ জনের

গাদ্দাফি সরকারের পতনের পর লিবিয়া কার্যত বিভক্ত অবস্থায় রয়েছে। বিভিন্ন অঞ্চলে প্রতিদ্বন্দ্বী সরকার ও সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণ চলছে। তার নেতৃত্বে হওয়া আলোচনার ফ

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়