News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৬, ১৪ এপ্রিল ২০২৬

ইনস্টাগ্রামে কমেন্ট এডিটের নতুন ফিচার আনল মেটা

ইনস্টাগ্রামে কমেন্ট এডিটের নতুন ফিচার আনল মেটা

ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে মেটা। এখন থেকে কমেন্ট করার পর ১৫ মিনিটের মধ্যে তা এডিট বা সংশোধন করা যাবে।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্ল্যাটফর্মটিতে সম্প্রতি যোগ হওয়া একাধিক ফিচারের মধ্যে এটি সর্বশেষ সংযোজন। তবে এ সুবিধা কেবল কমেন্ট পোস্ট করার পরবর্তী ১৫ মিনিট পর্যন্তই কার্যকর থাকবে।

পদ্ধতিটি অনেকটা ইনস্টাগ্রামের ২০২৪ সালে চালু হওয়া মেসেজ এডিট ফিচারের মতো। ২০১৩ সালে ডাইরেক্ট মেসেজ (ডিএম) চালুর দীর্ঘ ১১ বছর পর ওই মেসেজ এডিট সুবিধা চালু করে মেটা।

নতুন ফিচার অনুযায়ী, ব্যবহারকারীরা শুধু নিজেদের করা কমেন্টই এডিট করতে পারবেন। কমেন্টের নিচে থাকা ‘এডিট’ অপশনে ট্যাপ করলে একটি টেক্সট বক্স খুলবে, যেখানে কমেন্টটি পরিবর্তন করা যাবে। এরপর নীল রঙের চেক মার্কে চাপ দিলেই তা সংরক্ষিত হবে।

মেটা জানিয়েছে, ১৫ মিনিটের মধ্যে ব্যবহারকারী ইচ্ছামতো একাধিকবার কমেন্ট এডিট করতে পারবেন।

আরও পড়ুন: ‘শুল্ক কমিয়ে মোবাইল গ্রাহকদের স্বস্তির উদ্যোগ নেয়া হচ্ছে’

ইনস্টাগ্রামের বিভিন্ন জায়গায় এখন কমেন্ট দেখা যায়, এমনকি ২০২৪ সাল থেকে স্টোরিতেও কমেন্ট যুক্ত হয়েছে। ফলে এ ধরনের এডিট সুবিধা ব্যবহারকারীদের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়