News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৯, ১২ ডিসেম্বর ২০২৫

ইনস্টাগ্রামে পাবলিক স্টোরি এখন ট্যাগ ছাড়াই রিশেয়ার করা যাবে

ইনস্টাগ্রামে পাবলিক স্টোরি এখন ট্যাগ ছাড়াই রিশেয়ার করা যাবে

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ইনস্টাগ্রাম এবার তার স্টোরি ফিচারে এনেছে বড় পরিবর্তন। আগের মতো স্টোরি রিশেয়ার করতে হলে ইউজারকে ট্যাগ বা মেনশন করতে হতো। নতুন আপডেটে সেই বাধা আর নেই।

এখন থেকে যে কোনো পাবলিক অ্যাকাউন্টের স্টোরি যে কেউ নিজের প্রোফাইলে রিশেয়ার করতে পারবে, ট্যাগ বা পারমিশন ছাড়াই। এই সুবিধা আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মে রোল আউট হয়েছে।

নতুন আপডেট অনুযায়ী, কোনো পাবলিক স্টোরি দেখলে ইউজারের সামনে ‘Add to Story’ অপশন দেখাবে। অপশনটি চাপলেই স্টোরি সরাসরি নিজের প্রোফাইলে যুক্ত হবে। রিশেয়ার করা স্টোরিতে সোর্স বা ক্রেডিট অটোমেটিকভাবে দেখাবে ইনস্টাগ্রাম। এটি বিশেষভাবে তথ্যভিত্তিক কনটেন্ট, ইভেন্ট, ট্রেন্ডিং স্টোরি বা শিক্ষামূলক স্টোরি ছড়িয়ে দিতে সুবিধাজনক।

সব স্টোরি রিশেয়ার করা নিরাপদ নয়। তাই ইনস্টাগ্রাম এনেছে নতুন প্রাইভেসি অপশন। Allow Sharing to Story: চালু থাকলে কেউ আপনার পাবলিক স্টোরি রিশেয়ার করতে পারবে। বন্ধ রাখলে কেউই রিশেয়ার করতে পারবে না, এমনকি পাবলিক অ্যাকাউন্ট হলেও।

আরও পড়ুন: ফিড আপডেট ও অ্যালগরিদম কন্ট্রোল অপশন চালু করলো ফেসবুক

কিভাবে স্টোরি রিশেয়ার করবেন?

ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন।

যে কোনো পাবলিক স্টোরি দেখুন।

‘Add to Story’ অপশনে ক্লিক করুন।

চাইলে স্টিকার, টেক্সট বা গিফ যোগ করুন।

শেয়ার বাটন চাপলেই স্টোরি আপনার প্রোফাইলে পোস্ট হয়ে যাবে।

নতুন আপডেটটি কনটেন্ট ক্রিয়েটরদের কপিরাইট সচেতনতা এবং কনটেন্ট কন্ট্রোলের দিক থেকে গুরুত্বপূর্ণ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়