আর ব্যবহার হবো না কারও ভনিতার জন্য: ভাবনা
আশনা হাবিব ভাবনা। ছবি: সংগৃহীত
ছোটপর্দার আলোচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনয়ের পাশাপাশি নৃত্যেও পারদর্শী। ক্যারিয়ার সংশ্লিষ্ট নানা বিষয় ছাড়াও সমসাময়িক ইস্যু ও ব্যক্তিগত অনুভূতি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
নতুন বছরকে ঘিরে এবার নিজেকে নতুনভাবে আবিষ্কারের কথা জানিয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি জীবনে সত্যিকারের আপনজন কারা, তাও উপলব্ধি করেছেন বলে জানিয়েছেন ভাবনা।
পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে পা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে নিজের অনুভূতির কথা তুলে ধরেন তিনি।
তিনি লেখেন, আরেকটি নতুন বছর শুরু করছি। আলহামদুলিল্লাহ। ২০২৫ সালে আমি নিজেকে অনেক গাঢ়ভাবে আবিষ্কার করেছি। অনেক তাচ্ছিল্য, মিথ্যা, আর ভয়ংকররকমের অপমান, মিথ্যা নিউজের জয় জয়কার। এই বছরটিতে আমি টের পেয়েছি আপনজন আসলে কারা। অনেক বছর ধরে আপনি একটা মৃত গাছে পানি দিয়েই যাচ্ছেন হয়তো, তবু সেই গাছ জীবন্ত হচ্ছে না। তাই মৃত গাছের মতো মৃত সম্পর্কও টেনে নেওয়ার প্রয়োজন নেই।
নতুন বছরে নতুন সিদ্ধান্তের কথা স্মরণ করে আশনা হাবিব ভাবনা বলেন, এই বছর আমি সিদ্ধান্ত নিয়েছি, অনেক হয়েছে আমি আমাকে সবার আগে রাখব, আমি আর কোনো মিথ্যার সঙ্গে নেই। আমি আর ব্যবহার হবো না কারো ভনিতার জন্যে। নিজের কষ্টের উপার্জন কোনো অপাত্রে দিয়ে দিব না, যে আপনাকে মূল্যায়নই করবে না।
ভাবনার কথায়, আমি আমার ক্যারিয়ারে একদম একা একা এই পর্যন্ত এসেছি। আমি আমার অসহায়ত্ব, আমার কষ্ট, আমার সাথে হয়ে যাওয়া অন্যায় বিক্রি করতে চাই নাই সবার সামনে। আমি অনেক ধৈর্য্যশীল একটা মানুষ। তাই আমার ধৈর্য্য, চিন্তা আর উপবাস দিয়েই নতুন বছর শুরু করতে চাই।
কারো অনুগ্রহে নয়, নিজের শক্তিতে বাঁচতে চান আশনা হাবিব ভাবনা। তিনি বলেন, আমি জানি সত্যের জয় হবে। আর আমার শিল্পী জীবনে আমার সবচেয়ে বড় শক্তি হলো সত্য। আমি সৎ ও সততার সাথে কাজ করি। আমি শেষে অনুভব করি আমার জন্যে আমিই যথেষ্ট। কারো অনুগ্রহ আমি চাই না।
আরও পড়ুন: বিলিয়নিয়ার ক্লাবে যুক্ত হলেন বিয়ন্সে
দর্শকরাই শক্তি জানিয়ে ভাবনা সবশেষ যোগ করেন, আমার দর্শকরাই আমার শক্তি আমার সাহস। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ২০২৬ হোক সত্যের সাথে সুন্দরের সাথে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








