৮ দিন ধরে কথা বলতে পারছেন না শবনম ফারিয়া
শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত
গত আট দিন ধরে গলায় সংক্রমণ ও টনসিলে আক্রান্ত হয়ে কথা বলতে পারছেন না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থতার খবর নিজেই জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক পোস্টে ফারিয়া লিখেছেন, “আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে। ৫ জানুয়ারি কথা বলার শক্তি হারিয়েছিলাম, নিজেকে কথা বলার জন্য জোর করার ফলে অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখের বিষয়, আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।”
বর্তমানে কোনো ফোন কল রিসিভ করতে পারছেন না উল্লেখ করে ফারিয়া আরও বলেন, “আমার অনেক ফোন আসছে, কিন্তু এখনই তা ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।”
আরও পড়ুন: বিয়ে করছেন রাফসান-জেফার
অভিনেত্রীর অসুস্থতার খবর ভক্তদের মধ্যে চিন্তার ভাজ সৃষ্টি করেছে। শবনম ফারিয়ার পোস্টের মন্তব্যের ঘরে অনুরাগীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। একজন লিখেছেন, “দোয়া করি আল্লাহ যেনো তাড়াতাড়ি সুস্থতা দান করেন।” আরেকজন মন্তব্য করেছেন, “ফি আমানিল্লাহ আল্লাহ সুস্থতা দান করুক।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








