News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৯, ১০ জানুয়ারি ২০২৬

ক্যাটরিনা-ভিকির পুত্রের নাম রাখলেন ‘বিহান’

ক্যাটরিনা-ভিকির পুত্রের নাম রাখলেন ‘বিহান’

ছবি: সংগৃহীত

প্রায় এক মাস আগে মাতৃত্বের স্বাদ পেলেও এতদিন সন্তানের নাম ও কোনো ছবি প্রকাশ করেননি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এ বিষয়ে চুপ ছিলেন তার স্বামী, অভিনেতা ভিকি কৌশলও। তবে এবার সব রাখঢাক সরিয়ে ছেলের নাম প্রকাশের পাশাপাশি সামাজিক মাধ্যমে সন্তানের একটি ছবি শেয়ার করেছেন তারকা দম্পতি।

ক্যাটরিনা কাইফ জানান, তাদের ছেলের নাম রাখা হয়েছে বিহান কৌশল। একই সঙ্গে ছেলের কোমল হাতের একটি ছবি পোস্ট করে ভিকি–ক্যাটরিনা লিখেছেন, “আমাদের আলোর রশ্মি”।

অভিনেত্রী আরও জানান, ‘বিহান’ শব্দের অর্থ প্রভাত বা সকাল। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, এই নামের পেছনে বিশেষ একটি আবেগী কারণ রয়েছে। ভিকি কৌশলের জনপ্রিয় ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’–এ তিনি অভিনয় করেছিলেন মেজর বিহান শেরগিলের চরিত্রে। ছবিটি ভিকির ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হয়ে ওঠে এবং ব্যাপক প্রশংসা কুড়ায়। অনুরাগীদের ধারণা, সেই বিশেষ চরিত্র থেকেই অনুপ্রাণিত হয়ে ছেলের নাম রাখা হয়েছে ‘বিহান’।

এর আগেও ভিকি কৌশল জানিয়েছিলেন, ‘উরি’ ছবিটি তাঁর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সন্তানের নাম জানতে চাইলে তিনি বলেছিলেন, “খুব শিগগিরই জানাব।” অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।

আরও পড়ুন: তামান্না ভাটিয়ার ৬ মিনিটের নাচের জন্য পারিশ্রমিক ৬ কোটি

বাবা হওয়ার অনুভূতি নিয়ে ভিকি বলেন, এই অভিজ্ঞতার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত ছিলেন না। তবে প্রতিটি মুহূর্ত নতুনভাবে উপভোগ করছেন। এখনও বাবা হওয়ার আসল অর্থ পুরোপুরি বুঝে উঠতে না পারলেও, এখন বাড়ি ফেরার তাড়া তিনি সব সময় অনুভব করেন। তাঁর মতে, পরিবারের সঙ্গে যুক্ত থাকাটাই এখন জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়