News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪১, ৯ জানুয়ারি ২০২৬

তামান্না ভাটিয়ার ৬ মিনিটের নাচের জন্য পারিশ্রমিক ৬ কোটি

তামান্না ভাটিয়ার ৬ মিনিটের নাচের জন্য পারিশ্রমিক ৬ কোটি

তামান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া তার নৃত্য দক্ষতায় আবারও সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। বিদায়ী বছরের শেষ সন্ধ্যায় গোয়ার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে তিনি ‘আজ কি রাত’ গানটি পরিবেশন করে দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা সৃষ্টি করেছেন।

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওই অনুষ্ঠানে মাত্র ৬ মিনিট মঞ্চে নাচের জন্য তামান্না ভাটিয়া পেয়েছেন ৬ কোটি রুপি। অর্থাৎ, প্রতি মিনিটের জন্য তার পারিশ্রমিক দাঁড়িয়েছে এক কোটি রুপি।

দর্শকরা তাকে মঞ্চে সামনে থেকে দেখার জন্য আগাম টিকিট কিনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন। তামান্না যখন মঞ্চে উঠলেন, তখন দর্শকরা করতালি, চিৎকার ও উল্লাসে পুরো এলাকা মুখর করে তুলেন।

মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া, জনপ্রিয় ডিজে চেতস এবং আরও কয়েকজন শিল্পী। এই পারফরম্যান্সের কারণে সামাজিক মাধ্যম ও বিনোদন সংক্রান্ত মিডিয়ায় আলোচনা আরও বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: ভানুপ্রিয়া ভূতের হোটেলে মিমি চক্রবর্তী

ব্যক্তিগত জীবনে গত বছর বিচ্ছেদের খবর শিরোনামে থাকলেও তামান্না পেশাগত জীবন থেকে থেমে থাকেননি। ‘আজ কি রাত’ গানটির সাফল্যের পর তাকে দেখা গেছে ‘কাভাল্লা’ থেকে ‘গুফর’সহ একের পর এক জনপ্রিয় গানে নাচতে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়