ভানুপ্রিয়া ভূতের হোটেলে মিমি চক্রবর্তী
মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত
দীর্ঘ বিরতির পর টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী তার আসন্ন চলচ্চিত্রের নাম ও মুক্তির তারিখ ঘোষণা করেছেন।
তিনি জানান, তার নতুন সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ চলতি মাসের ২৩ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। এটিই হতে চলেছে এই বছরে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। ভক্তদের ভালোবাসা ও সমর্থন চেয়েছেন তিনি।
সাড়া ফেলেছে জাহাঙ্গীর-মারুফের নতুন গান ‘সমানে সমানে’
জানা গেছে, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ একটি ভৌতিক-কমেডি ঘরানার চলচ্চিত্র, যেখানে মিমিকে সম্পূর্ণ এক অচেনা এবং ভিন্নধর্মী চরিত্রে আবিষ্কার করবেন দর্শকেরা। প্রিয় অভিনেত্রীর এমন আকস্মিক ঘোষণায় তার অগণিত ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে এবং সামাজিক মাধ্যম জুড়ে বইছে শুভকামনার বন্যা।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি আবেদনময়ী ছবি প্রকাশ করেন মিমি। কালো ওড়নায় আবৃত শরীরে, খোলা চুল আর কানে থাকা দীর্ঘ ঝুমকোর সাজে তাকে অনবদ্য দেখাচ্ছিল। তবে সব ছাপিয়ে তার গভীর চোখের চাহনি ভক্তদের মন জয় করে নেয়।
নিউজবাংলাদেশ.কম/এনডি








