News Bangladesh

শিক্ষা ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২৬

৫০তম বিসিএস প্রিলির ফল ১০ ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশের আশা পিএসসির

৫০তম বিসিএস প্রিলির ফল ১০ ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশের আশা পিএসসির

ফাইল ছবি

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল দ্রুত সময়ের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। তিনি জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই, অর্থাৎ ১২ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে পিএসসির।

আরও নির্দিষ্ট করে পিএসসি চেয়ারম্যান বলেন, আশা করছি, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যেই ৫০তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করা সম্ভব হবে।” রবিবার (১ ফেব্রুয়ারি) তিনি এ তথ্য জানান।

গত শুক্রবার (৩০ জানুয়ারি) ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বর্তমানে পরীক্ষার ওএমআর শিট যাচাইয়ের কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এবারের ৫০তম বিসিএসে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৯০ হাজার ৯৫১টি, যা সাম্প্রতিক কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি। সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: স্নাতক পাসে এনসিসি ব্যাংকে চাকরি

বাকি পদগুলো অন্যান্য ক্যাডারে সুপারিশ করা হবে। আর নন-ক্যাডারে মোট ৩৯৫টি পদে নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে নবম গ্রেডের পদ রয়েছে ৭১টি।

পিএসসি জানিয়েছে, ৫০তম বিসিএসের পুরো কার্যক্রম দ্রুত শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে কমিশন। চলতি বছরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়