জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার সময়সূচি প্রকাশ
ফাইল ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের মাস্টার্স (শেষ পর্ব) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা আগামী ৩০ মার্চ থেকে শুরু হয়ে ৭ মে পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই রুটিন ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ, আইসিটি ও লাইব্রেরি সায়েন্সের শেষ পর্বের পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ১টা থেকে পরীক্ষা শুরু হবে।
আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্টিসিটি অধ্যাদেশ অনুমোদন
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনে কোনো কারণ দর্শানো ছাড়া পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করা হয়েছে। পরীক্ষার বিস্তারিত রুটিন পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








