News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৪, ১৪ এপ্রিল ২০২৬

রাজধানীতে নববর্ষ উপলক্ষে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীতে নববর্ষ উপলক্ষে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করতে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখকে ঘিরে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

গুরুত্বপূর্ণ যেসব স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, তার মধ্যে রয়েছে রমনা বটমূল ও এর আশপাশের এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট, দোয়েল চত্বর, শাহবাগে জাতীয় জাদুঘর এলাকা, শহীদ জিয়া শিশু পার্ক, রমনা মঞ্চ এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবর।

বিশেষ করে রমনা বটমূলে ছায়ানট-এর ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

বিজিবি জানিয়েছে, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা দায়িত্ব পালন করছে। পাশাপাশি সব নাগরিককে শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়