টানা ৮ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পঞ্চগড়ে
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ে টানা ১১ দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টানা আটদিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াসে। শৈত্যপ্রবাহের প্রভাবে বিকেলের পর থেকে ঘন কুয়াশা এবং হিমশীতল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়।
চলতি শীত মৌসুমের তৃতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ ৬ জানুয়ারি সর্বনিম্ন ৮.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ডের মাধ্যমে শুরু হয়। এরপর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
অব্যাহত শৈত্যপ্রবাহের ফলে সকালের কনকনে শীতে দুর্ভোগ দেখা দেয় কৃষি শ্রমিকসহ খেটে খাওয়ার মানুষের মধ্যে।
আরও পড়ুন: উত্তরায় সাততলা ভবনের বাসায় আগুন, নিহত ৩
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, টানা ১১ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, তবে দিনের তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








