News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৩৮, ১১ জানুয়ারি ২০২৬

কাকরাইল মোড়ে চলন্ত মাইক্রোবাসে আগুন

কাকরাইল মোড়ে চলন্ত মাইক্রোবাসে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর ব্যস্ততম কাকরাইল মোড়ে চলন্ত একটি মাইক্রোবাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত তৎপরতার কারণে গাড়িতে থাকা সবাই অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন।

রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কাকরাইল মোড় অতিক্রম করার সময় মাইক্রোবাসটির ইঞ্জিন অংশ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। চালকের তাৎক্ষণিক উদ্যোগে গাড়িতে থাকা চার নারী যাত্রী ও চালক নিজে নিরাপদে নেমে আসেন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. জীবন মিয়া জানান, খবর পাওয়ার পর সন্ধ্যা ৭টা ২ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

মাইক্রোবাসের চালক রাজু ইসলাম জানান, নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুরের বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তার ভাষ্য অনুযায়ী, গাড়িটির বয়স এক বছরেরও কম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ বা যান্ত্রিক ত্রুটির কারণেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় নারীসহ আটক ৩, স্বর্ণ উদ্ধার

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়