দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬.৭ ডিগ্রি
ছবি: সংগৃহীত
উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) জেলার বদলগাছী উপজেলায় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা চলতি শীত মৌসুমেরও সর্বনিম্ন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। একদিনে তাপমাত্রা প্রায় সাড়ে ৪ ডিগ্রি কমেছে, উত্তরের হিমেল বাতাসের সঙ্গে শীতের তীব্রতা আরও বেড়েছে।
বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে, সকালে ঘন কুয়াশার কারণে চারপাশ আচ্ছন্ন থাকায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
শহরের রিকশা চালক দবিরুল ইসলাম বলেন, “দুইদিন ধরে প্রচণ্ড শীত। বাইরে বের হওয়া কষ্টকর, ভাড়া কম, তবু সংসারের জন্য কাজ চালাতে হচ্ছে।”
আরও পড়ুন: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ৭.৫ ডিগ্রিতে
উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ হামিদুল হক জানান, আকাশে মেঘ এবং বাতাস থাকায় শীতের তীব্রতা বেশি। আবহাওয়া বিভাগের মান অনুযায়ী, ৬.১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা মাঝারি শৈত্যপ্রবাহ, ৪.১ থেকে ৬ ডিগ্রি হলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








