জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়ন বাতিল
ছবি: সংগৃহীত
কক্সবাজার-২ আসনে (মহেশখালী ও কুতুবদিয়া) বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় মামলা-সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে স্থগিত রাখা হলেও পরে এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান।
তিনি জানান, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার অভিযোগের একটি মামলায় অভিযুক্ত হামিদুর রহমান আযাদ যথাযথ নথিপত্র উপস্থাপন করতে পারেননি। ফলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে তিনি প্রার্থীতা ফিরে পেতে উপযুক্ত কাগজপত্র দাখিলের মাধ্যমে আপিল করতে পারবেন।
মান্নার মনোনয়নপত্র বাতিল
এই আসনে সাতজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন যার মধ্যে গোলাম মাওলা নামে আরও এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন—আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (বিএনপি), জিয়াউল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ওবাইদুল কাদের নদভী (বাংলাদেশ খেলাফত মজলিস), এস এম বোকনুজ্জামান খান (গণঅধিকার পরিষদ), মোহাম্মদ মাহমুদুল করিম (জাতীয় পার্টি)।
প্রসঙ্গত, মনোনয়ন বাতিল হওয়া হামিদুর রহমান আযাদ ২০০৮ সালের সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত হয়েছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এনডি








