News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫২, ১২ জানুয়ারি ২০২৬

রৌমারী সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

রৌমারী সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তে গুলির ঘটনা ঘটার পর আলী (২৫) নামে এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।

রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবক আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে খাটিয়ামারী এলাকায় ২০–২৫ জনের একটি চোরাকারবারি চক্র নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারতের সীমান্তে প্রবেশ করে। তারা ভারতীয় কাঁটাতারের ওপর দিয়ে গরু, জিরা, মাদক ও কাপড় পারাপার করছিল। এই সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালায় এবং আলীকে ধরে নিয়ে যায়।

আরও পড়ুন: শীতের প্রকোপে চুয়াডাঙ্গায় দুর্ভোগে নিম্নআয়ের মানুষরা

বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে এখনও কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেনি। তবে তারা বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনতে পাচ্ছেন। এ বিষয়ে বিএসএফকে জানানো হলেও এখনও কোনো উত্তর পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়