ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এলো ৩০২ কোটি ডলার
ছবি: সংগৃহীত
সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসেও প্রবাসী বাংলাদেশিরা ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। এ সময়ে দেশে এসেছে ৩০২ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা প্রতি ডলার ১২২ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় ৩৬ হাজার কোটিরও বেশি।
রবিবার (১ মার্চ) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, ফেব্রুয়ারির ২৮ দিনে প্রবাসীরা মোট ৩০২ কোটি ১০ লাখ ডলার পাঠিয়েছেন। সে হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১ কোটি ৮ লাখ ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৮০ লাখ ডলার।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেশে ৩১৭ কোটি ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে এক মাসে তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
আরও পড়ুন: বাজারে ফের বাড়লো সোনার দাম
তারও আগে ২০২৫ সালের ডিসেম্বরে দেশে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার, যা ছিল এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








