News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

বাজারে ফের বাড়লো সোনার দাম

বাজারে ফের বাড়লো সোনার দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বেড়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আজ সকাল থেকেই কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২১ ও ২৩ ফেব্রুয়ারি তিন দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম মোট ৯ হাজার ৮৫৬ টাকা বাড়ানো হয়েছিল। নতুন হিসাব অনুযায়ী, প্রতিটি ক্যারেটের দাম হয়েছে: ২২ ক্যারেট: ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা (৪ হাজার ৩৭৪ টাকা বৃদ্ধি), ২১ ক্যারেট: ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা (৪ হাজার ১৯৯ টাকা বৃদ্ধি), ১৮ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ১২৫ টাকা (৩ হাজার ৫৫৭ টাকা বৃদ্ধি), সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকা (২ হাজার ৯১৫ টাকা বৃদ্ধি)।

এছাড়া রুপার দামও বৃদ্ধি পেয়েছে। প্রতি ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে: ২২ ক্যারেট: ৬ হাজার ৮৮২ টাকা (১৭৫ টাকা বৃদ্ধি), ২১ ক্যারেট: ৬ হাজার ৫৩২ টাকা (১১৭ টাকা বৃদ্ধি), ১৮ ক্যারেট: ৫ হাজার ৫৯৯ টাকা (১১৭ টাকা বৃদ্ধি), সনাতন পদ্ধতি: ৪ হাজার ১৯৯ টাকা (১১৭ টাকা বৃদ্ধি)। 

আরও পড়ুন: অর্থনীতি পুনরুদ্ধারে করের পরিধি বাড়ানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর

পূর্বের দামের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে, ফেব্রুয়ারিতে কয়েক দফায় ধারাবাহিকভাবে দাম বাড়ছে, যা বাজারে স্বর্ণ ও রুপার চাহিদা ও বৈশ্বিক মূল্য ওঠানামার সঙ্গে সম্পর্কিত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়