News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৫৯, ১১ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:০০, ১১ জানুয়ারি ২০২৬

১০ দিনে এলো ১১২ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

১০ দিনে এলো ১১২ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

ছবি: সংগৃহীত

চলতি মাসের প্রথম ১০ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ দশমিক ১২ বিলিয়ন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স।

রবিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ১০ দিনে দেশে মোট ১১২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৭১ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

আরিফ হোসেন খান আরও জানান, শুধু ১০ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫ কোটি ৭০ লাখ ডলার। চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭৩৯ কোটি ২০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

আরও পড়ুন: ভারতের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে: বাণিজ্য উপদেষ্টা

তিনি জানান, এর আগে গত ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা চলতি অর্থবছরের যেকোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে বিবেচিত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়