News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১১, ২ মার্চ ২০২৬

সোনার দাম আরও বাড়ল

সোনার দাম আরও বাড়ল

ফাইল ছবি

সোনার দাম আরেক দফা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)  । প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকায়। এর আগে গতকাল এই দাম ছিল ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা।

সোমবার (২ মার্চ) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দাম সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় রুটিন হিসেবে দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী অন্যান্য মানের সোনার দাম দাঁড়িয়েছে- ২১ ক্যারেট: ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা, সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা।

সোনার সঙ্গে রুপার দামও বৃদ্ধি করা হয়েছে-  ২২ ক্যারেট রুপা: ৭ হাজার ১৭৩ টাকা প্রতি ভরি, ২১ ক্যারেট রুপা: ৬ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেট রুপা: ৫ হাজার ৮৯০ টাকা, সনাতন পদ্ধতির রুপা: ৪ হাজার ৪৩২ টাকা,

বিশ্ব বাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৫,৩৫৬ ডলারে। গতকাল এই দাম ছিল ৫,২৭৮ ডলার।

আরও পড়ুন: ইরান সংকটে তেলের দাম লাফ, চাপে বৈশ্বিক শেয়ারবাজার

গত মাসের শেষের দিকে বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে বেড়ে যাওয়ায় দেশের বাজারেও রেকর্ড বৃদ্ধি দেখা গিয়েছিল। ২৯ জানুয়ারি সকালে বাজুস একবারে প্রতি ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বৃদ্ধি ঘোষণা করে। তখন ২২ ক্যারেট সোনার ভরি বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়