সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না
সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না, যা জনদুর্ভোগ সৃষ্টি করে। এ কারণে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিত হতে আগেই নিষেধ করেছেন। বাংলাদেশেও তার নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।১৩:৫৫ ২৪ ডিসেম্বর ২০২৫
তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধানসহ ৫ জন নিহত
লিবিয়ার গ্রাউন্ড ফোর্সেসের প্রধান, দেশটির প্রতিরক্ষা উৎপাদন শিল্পের পরিচালক, চিফ অব স্টাফের একজন উপদেষ্টা এবং চিফ অব স্টাফের দপ্তরের একজন ফটোগ্রাফার বিধ্বস্ত হওয়া বিমানটিতে ছিলেন১৩:৪০ ২৪ ডিসেম্বর ২০২৫
বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিচার শুরুর আদেশ
প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।১৩:৩৭ ২৪ ডিসেম্বর ২০২৫
মেট্রোরেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ল
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমীন শেখ জানান, সরকার জনগুরুত্ব বিবেচনায় এবং পরিবেশবান্ধব, দূরনিয়ন্ত্রিত এই অত্যাধুনিক গণপরিবহনকে আরও জনপ্রিয় করার উদ্দেশ্যে মেট্রোরেল সেবার ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ বৃদ্ধি করেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।১৩:১৬ ২৪ ডিসেম্বর ২০২৫
বগুড়ায় আগাম আলুর বাজারে ধস, কৃষক দুশ্চিন্তায়
বুধবার (২৪ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, কৃষকরা ভোর থেকেই আলু তোলার কাজে ব্যস্ত। মাঠ থেকে আলু তুলে বস্তায় ভরে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। কেউ কেউ স্থানীয় হাটে বিক্রি করছেন। কিন্তু শ্রম ও বিনিয়োগের বিপরীতে তারা প্রত্যাশিত দাম পাচ্ছেন না।১২:৫০ ২৪ ডিসেম্বর ২০২৫
প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী, প্রজ্ঞাপন জারি
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে মাস্টার্স ডিগ্রিও গ্রহণ করেন।১২:১৫ ২৪ ডিসেম্বর ২০২৫
রমজান সামনে রেখে খেজুর আমদানি শুল্ক কমাল সরকার
এর পাশাপাশি, গত বাজেটে খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে প্রযোজ্য অগ্রিম আয়কর হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। গত বছর অগ্রিম আয়করে ৫০ শতাংশ ছাড় প্রদানের সুবিধাও চলতি বছর অব্যাহত থাকবে।১১:৫০ ২৪ ডিসেম্বর ২০২৫
লেবুর মতো আকৃতির অদ্ভুত গ্রহের সন্ধান
যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক মাইকেল ঝাং জানিয়েছেন, এখানে এমন এক ধরনের বায়ুমণ্ডল রয়েছে, যা আগে দেখা যায়নি। সাধারণভাবে কার্বন অক্সিজেন বা নাইট্রোজেনের সঙ্গে মিশে থাকে, কিন্তু এই গ্রহে কার্বন প্রায় বিশুদ্ধ আকারে বিদ্যমান, যা বিজ্ঞানীদের কাছে এখন বড় ধাঁধা।১১:২৬ ২৪ ডিসেম্বর ২০২৫
দেশে ফিরতে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ঘিরে স্মরণকালের সবচেয়ে বড় গণসংবর্ধনার প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটির আশা, ঢাকায় অনুষ্ঠিত এই সংবর্ধনায় ৫০ লাখের বেশি নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন তারেক রহমান। সেখানেই তার জন্য বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।১১:০০ ২৪ ডিসেম্বর ২০২৫
শীতে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে
বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত কয়েক দিনের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা কম অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা ও আকাশে হালকা মেঘ থাকার কারণে সূর্যের দেখা মিলছে না, ফলে শীতের প্রকোপ বেড়েছে। তিনি খুব প্রয়োজন ছাড়া ভোরের দিকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেন।১০:৩৪ ২৪ ডিসেম্বর ২০২৫
‘অ্যাভাটার’ লুকে গোবিন্দ!
জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি। বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এবং জেমস ক্যামেরনের আসন্ন ‘অ্যাভাটার’ ছবিতে গোবিন্দর অভিনয়ের খবরটি পুরোপুরি গুজব।১০:০৯ ২৪ ডিসেম্বর ২০২৫
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলছেন না কুশল মেন্ডিস
কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এই কারণে চলমান আইএল টি-টোয়েন্টিতেও খেলতে পারছেন না এই লঙ্কান ব্যাটার। আইএল টি-টোয়েন্টি খেলতে গিয়েই শারীরিক জটিলতায় পড়েন তিনি।০৯:৫০ ২৪ ডিসেম্বর ২০২৫
ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ভোর থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। একপর্যায়ে কুয়াশা এতটাই ঘন হয়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে এ অবস্থায় পাটুরিয়া–দৌলতদিয়া এবং আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।০৯:২১ ২৪ ডিসেম্বর ২০২৫
রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও ১ নম্বর মিন্টু রোড এলাকায় ঢাকার গ্যাস বিতরণ লাইন স্থানান্তরের কাজের জন্য বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।০৮:৫৫ ২৪ ডিসেম্বর ২০২৫
চায়ের আমন্ত্রণ জানিয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব
এর পরিপ্রেক্ষিতে বিকেলে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে। কূটনৈতিক সূত্র জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম বৈঠকে অভিযোগ করেন- বাংলাদেশ সাম্প্রতিক সময়ে কয়েকটি ইস্যুতে অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক প্রতিক্রিয়া দেখাচ্ছে।০৮:৩৮ ২৪ ডিসেম্বর ২০২৫
বিমান বিধ্বস্তে লিবিয়ার সেনাপ্রধান আল-হাদ্দাদ নিহত
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী দবেইবা বলেন, অত্যন্ত বেদনাবিধুর মন নিয়ে তিনি এই দুঃসংবাদ পেয়েছেন। তিনি আল-হাদ্দাদ ও তাঁর সফরসঙ্গীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনাকে জাতি ও সশস্ত্র বাহিনীর জন্য ‘অপূরণীয় ক্ষতি’ উল্লেখ করে তিনি বলেন, নিহতরা নিষ্ঠা, শৃঙ্খলা ও জাতীয় দায়িত্ববোধের সঙ্গে দেশের সেবা করে গেছেন। তিনি নিহতদের পরিবার, সহকর্মী এবং সমগ্র লিবিয়ার জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।০৮:২১ ২৪ ডিসেম্বর ২০২৫
এখনও ছাপাই হয়নি মাধ্যমিক পাঠ্যবইয়ের ২৮%
মাধ্যমিকের ২৮% বই এখনও মুদ্রণহীন, ছাপানো বইয়ের অর্ধেক উপজেলা পর্যায়ে পৌঁছায়নি। দুর্নীতি ও সক্ষমতার অতিরিক্ত কাজের কারণে শিক্ষার্থীরা পুরো বইয়ের সেট হাতে পেতে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে পারে।২০:৩৫ ২৩ ডিসেম্বর ২০২৫
যুক্তরাজ্যে ফিলিস্তিন সমর্থন বিক্ষোভে গ্রেফতার গ্রেটা থুনবার্গ
সুইডিশ জলবায়ু ও মানবাধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে লন্ডনে ফিলিস্তিন সমর্থন বিক্ষোভে অংশ নেওয়ায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের ঘটনায় যুক্তরাজ্যে মত প্রকাশের স্বাধীনতা ও সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।২০:১৯ ২৩ ডিসেম্বর ২০২৫
খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের ‘কবজি’ কেটে দিল অস্ত্রধারীরা
আক্তার হোসেন হাসপাতালে সাংবাদিকদের বলেন, সকালে তিনি বাড়িতে ছিলেন। এ সময় পূর্বপরিচিত কয়েকজন তাকে ডেকে দারোগার ভিটায় নিয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই চার-পাঁচজন তাকে লাথি মেরে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে দুই হাতে কোপাতে থাকেন২০:১৭ ২৩ ডিসেম্বর ২০২৫
মোহাম্মদপুরের কিশোর গ্যাং চাঁন-মানিক গ্রুপের প্রধান গ্রেফতার
মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং ‘চাঁন-মানিক’ গ্রুপের প্রধান চাঁন সামুরাইসহ প্রায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে দেশীয় অস্ত্র, মাদক এবং ছিনতাই কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ হয়েছে; গ্রেফতারদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।২০:০১ ২৩ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের দিকে নজর দিলে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হুঁশিয়ারি
পাকিস্তানের পিএমএল-এন যুবনেতা কামরান সাঈদ উসমানি ভারতের বিরুদ্ধে সরাসরি হুমকি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে আক্রমণ বা খারাপ উদ্দেশ্যে নজর দিলে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র জবাব দেবে এবং দুই দেশের মধ্যে সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছেন।১৯:৪৬ ২৩ ডিসেম্বর ২০২৫
তারেক রহমানের সংবর্ধনায় যেতে বিশেষ ট্রেন দাবিতে অবরোধ প্রত্যাহার
বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রধান পয়েন্টগুলোতে অবস্থান নেন। তারা রেললাইনের ওপর বসে পড়ে তারেক রহমানের নামে স্লোগান দিতে থাকেন এবং বিশেষ ট্রেনের দাবিতে অনড় থাকেন১৯:৪২ ২৩ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে অংশ নেবেন ঢাকাই সিনেমার খল অভিনেতা আহমেদ শরীফ
ঢাকাই সিনেমার খল অভিনেতা আহমেদ শরীফ আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন। তিনি জানান, নির্বাচনের আগে দেশে এসে একটি প্যানেল গঠন করে সক্রিয়ভাবে অংশ নেবেন।১৯:৩৬ ২৩ ডিসেম্বর ২০২৫
তুরস্কের সংসদে বাজেট অধিবেশনে ১০ মিনিটের হাতাহাতি
তুরস্কের সংসদে বাজেট অধিবেশনের শেষ দিনে ক্ষমতাসীন ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে তীব্র হাতাহাতি ও ধস্তাধস্তি ঘটেছে। প্রায় ১০ মিনিটের বিশৃঙ্খলার পর অধিবেশন সাময়িকভাবে স্থগিত হয়, তবে বাজেট এবং ফাইনাল অ্যাকাউন্টস আইন অনুমোদিত হয়।১৯:২৫ ২৩ ডিসেম্বর ২০২৫
























