১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, ভোরেই জনসমুদ্রে সংবর্ধনাস্থল
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ লন্ডন থেকে দেশে ফিরছেন। তাকে বরণ করে নিতে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় ভোরের আগেই বিপুল জনসমাগম লক্ষ্য করা গেছে।০৭:৩৭ ২৫ ডিসেম্বর ২০২৫
আল নাহিয়ান ট্রাস্টে পপুলারের বাণিজ্যিক স্থাপনা, প্রতিবাদ-ভাঙচুর
রাজধানীর কামাল আতাতুর্ক রোড সংলগ্ন আবাসিক ও বাণিজ্যিক ব্যবস্থাপনা আল নাহিয়ান ট্রাস্টে সম্প্রতি কর্তৃপক্ষকে প্রভাবিত করে পপুলার লিমিটেডের মালিক ব্যবসায়ী বাণিজ্যিক স্থাপনা করার উদ্যোগ নেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২৩:৩৪ ২৪ ডিসেম্বর ২০২৫
মধুর ক্যান্টিনে ভাঙচুর, এক যুবক আটক
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে এক অজ্ঞাত যুবক ভাঙচুর চালায়। ঘটনার পর তাকে আটক করে প্রক্টর অফিসে নেওয়া হয় এবং পরে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।২২:১০ ২৪ ডিসেম্বর ২০২৫
শনিবারও ব্যাংক খোলা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশের সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। নির্বাচন কমিশনের অনুরোধের পর বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নেয়, যাতে জামানতের অর্থ ও ভোটার তালিকার সিডি ক্রয়ে কোনো জটিলতা না থাকে।২১:২১ ২৪ ডিসেম্বর ২০২৫
মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল বিস্ফোরণে যুবক নিহত
রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে সিয়াম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তদন্ত শুরু করেছে।২০:৩৩ ২৪ ডিসেম্বর ২০২৫
প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধন সময়সীমা বাড়লো
নির্বাচন কমিশন প্রবাসী ভোটার, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় বৃদ্ধি করেছে। ইতিমধ্যে লাখো ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন এবং ব্যালট প্রেরণ শুরু হয়েছে।২০:১৮ ২৪ ডিসেম্বর ২০২৫
মধ্যরাতে ছাড়বে তারেক রহমানের ফ্লাইট: সালাহউদ্দিন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২২ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরছেন; বিমানবন্দর থেকে হাসপাতাল ও সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। পরবর্তী দিনগুলোতে তিনি জিয়াউর রহমানের সমাধি, জাতীয় স্মৃতিসৌধ ও জুলাইযোদ্ধাদের কবর জিয়ারত করবেন।২০:০২ ২৪ ডিসেম্বর ২০২৫
অবসরের ৩ বছরের আগে নির্বাচন করতে পারবেন না সরকারি চাকরিজীবীরা
হাইকোর্ট সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অবসরের পর তিন বছরের ‘কুলিং অফ পিরিয়ড’ বজায় রাখার রায় দিয়েছেন। এ রায়ের ফলে সরকারি কর্মকর্তারা অবসরের সঙ্গে সঙ্গে সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না।১৯:৪৯ ২৪ ডিসেম্বর ২০২৫
বড়দিনে খ্রিস্টান নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধান উপদেষ্টার
বড়দিন উপলক্ষ্যে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে ধর্মীয় নেতারা দেশের উন্নয়ন, প্রধান উপদেষ্টার নেতৃত্ব এবং আসন্ন নির্বাচনের প্রতি আস্থা প্রকাশ করেন।১৯:৪০ ২৪ ডিসেম্বর ২০২৫
তাইওয়ানে ৬.১ মাত্রার ভূমিকম্প
তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত। রাজধানী এবং অন্যান্য অঞ্চলে কম্পন হলেও তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি।১৯:২৫ ২৪ ডিসেম্বর ২০২৫
২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল
ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন বলে জানান তিনি।১৮:৪৪ ২৪ ডিসেম্বর ২০২৫
বাজেট প্রণয়নে মানসম্মত শিক্ষা ও স্বনির্ভরতা জোরদারের নির্দেশ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন সংশোধিত বাজেটে মানসম্মত শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, যুব ও নারী ক্ষমতায়ন, স্বাস্থ্য ও স্থানীয় উৎপাদনকে অগ্রাধিকার দিতে। এতে দেশকে স্বনির্ভর করা, শিক্ষার মান উন্নয়ন ও সামাজিক-অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে গুরুত্ব আরোপ করা হবে।১৮:১৪ ২৪ ডিসেম্বর ২০২৫
৩৬ ঘণ্টার জন্য ঢাকায় আতশবাজি ও ফানুস নিষিদ্ধ
ঢাকা মহানগর পুলিশ বড়দিনে ৩৬ ঘণ্টার জন্য সব ধরনের আতশবাজি, পটকা, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে। নিরাপদ ও শান্তিপূর্ণ উৎসব উদযাপনের জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।১৭:৪৭ ২৪ ডিসেম্বর ২০২৫
চাইলেও ইন্টারনেট বন্ধে ক্ষমতা ব্যবহার করতে পারবে না সরকার
প্রেস সচিব বলেন, অধ্যাদেশে আগের আইনগুলো আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। ইন্টারনেট বন্ধের বিষয়ে জোর দেয়া হয়েছে। এই আইনের মাধ্যমে বিটিআরসির ক্ষমতা, কার্যকারিতা ও জবাবদিহিতা সুসংহত করা হয়ছে১৭:১৮ ২৪ ডিসেম্বর ২০২৫
পূর্বাচলের ৩০০ ফিটে রাজকীয় সংবর্ধনার প্রস্তুতি, নেতাকর্মীদের ঢল
১৭ বছরের নির্বাসন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষ্যে পূর্বাচলের ৩০০ ফিটে বিশাল সংবর্ধনা মঞ্চ প্রস্তুত, একদিন আগেই দেশজুড়ে নেতাকর্মীদের ঢলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।১৬:৫৯ ২৪ ডিসেম্বর ২০২৫
‘তারেক রহমানের প্রত্যাবর্তনে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সর্বোচ্চ নিরাপত্তা দেবে। একই সঙ্গে ওসমান হাদি ও দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে দ্রুত বিচার এবং তদন্ত সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে বলে তিনি জানান।১৬:৪৩ ২৪ ডিসেম্বর ২০২৫
নির্ধারিত সময়েই নির্বাচন চায় এনসিপি
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আওয়ামী লীগ বিভিন্নভাবে এবং ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে ইলেকশনটাকে পেছানোর চেষ্টা করছে। যাতে ইলেকশন না পেছায়, যথাসময় ইলেকশন হয়, সে বিষয়ে আমরা আজ ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছি১৬:৪০ ২৪ ডিসেম্বর ২০২৫
পিকআপভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নিহতরা হলেন-জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)। তারা দু`জন সম্পর্কে বন্ধু১৬:২৭ ২৪ ডিসেম্বর ২০২৫
অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নতুন বিধিমালার গেজেট প্রকাশ
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টাসহ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশিত এই বিধিমালা অনতিবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।১৬:১৭ ২৪ ডিসেম্বর ২০২৫
বিএনপি ছেড়ে একক ভোটের ঘোষণা দিলেন কর্নেল অলি
এ সময় এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য নুরুল আলম তালুকদার, লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।১৫:০০ ২৪ ডিসেম্বর ২০২৫
শরিক ৭ দলকে ৮টি আসন বণ্টন করল বিএনপি
ঘোষিত তালিকা অনুযায়ী- বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি নির্বাচন করবেন।১৪:৪১ ২৪ ডিসেম্বর ২০২৫
আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার
আতাউর রহমানের বিষয়ে তিন মাসের ডিটেনশন আদেশ আছে। সে জন্য জিএমপি অনুরোধ করেছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার১৪:২৮ ২৪ ডিসেম্বর ২০২৫
শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান
২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। দেশে ফিরে ২৭ ডিসেম্বর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি।
তারেক রহমানের সেদিনের কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরে বুধবার
১৪:২১ ২৪ ডিসেম্বর ২০২৫
তারেক রহমানের নিরাপত্তায় এসএসএফ চাওয়া হয়নি: প্রধান নিরাপত্তা কর্মকর্তা
শামসুল ইসলাম বলেন, “তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে সরকার সব ধরনের সহযোগিতা করছে। যতটুকু নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তার চেয়েও বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে। এসএসএফ চাওয়ার কোনো প্রয়োজন হয়নি এবং এ বিষয়ে সরকারের কাছে কোনো আবেদনও করা হয়নি।”১৪:১৯ ২৪ ডিসেম্বর ২০২৫
























