১৩ কোটি টাকা অতিরঞ্জিত লাভ দেখিয়েছে এমজেএল
পুঁজিবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ (এমজেএল বিডি) কর্তৃপক্ষ ২০১৯-২০ অর্থবছরে প্রায় ১৩ কোটি টাকার অতিরঞ্জিত লাভ দেখিয়েছে। কোম্পানিটির আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক এ তথ্য জানিয়েছেন।
নিরীক্ষক জানান, শ্রম আইন অনুযায়ি প্রতিবছরে করপূর্ববর্তী মুনাফার উপরে ৫ শতাংশ হারে ফান্ড গঠন করতে হয়। যা শ্রমিকদের মাঝে বিতরন করা হবে। কিন্তু এমজেএল বিডি কর্তৃপক্ষ এ ধরনের ফান্ড গঠন করেনি।
এমনকি সাবসিডিয়ারি কোম্পানিতেও ফান্ড গঠন করা হয়নি। এর মাধ্যমে সমন্বিত হিসাবে ২০১৯-২০ অর্থবছরে ১২ কোটি ৯৮ লাখ টাকার বেশি লাভ দেখিয়েছে এমজেএল বিডি। যার পরিমাণ একক ভাবে ১০ কোটি ৩৪ লাখ টাকা।
অতিরঞ্জিত এ লাভের মাধ্যমে ওই অর্থবছরে সমন্বিত হিসাবে শেয়ার প্রতি আয় দশমিক ৪১ টাকা বেশি দেখানো হয়। যার পরিমাণ একক হিসাবে দশমিক ৩৩ টাকা।
এদিক, ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ কোম্পানিটি বর্তমানে ‘এ’ক্যাটাগরিতে অবস্থান করছে। বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ৭৬ টাকা। কোম্পানিটির ২০১৯-২০২০ অর্থবছরের জুলাই থেকে জুন) আর্থিক পতিবেদনে শেয়ার প্রতি আয় হয়েছে ৫ দশমিক ৫২ টাকা। পাশাপাশি শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৬৬ টাকা। এমজেএল বাংলাদেশ অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩১৬ কোটি ৭৫ লাখ টাকা।
কোম্পানিটির স্বল্পমেয়াদি লোন রয়েছে ৭০৫ কোটি টাকা ও দীর্ঘমেয়াদি লোন ১১২ কোটি ৫৯ লাখ টাকা। রিজার্ভ রয়েছে ৬৪৩ কোটি ১৯ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক ৭১ দশমিক ৫২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২০ দশমিক ১৭ শতাংশ, বিদেশি বিনিয়োগ দশমিক ১৮ ও সাধারন বিনিয়োগকারী ৮ দশমিক ১৩ শতাংশ শেয়ার ধারন করেছে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস








