News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫০, ১১ মে ২০২৬

বলিউডে টিকে থাকতে কঠিন লড়াই করতে হয়েছে: কৃতি স্যানন

বলিউডে টিকে থাকতে কঠিন লড়াই করতে হয়েছে: কৃতি স্যানন

কৃতি স্যানন। ছবি: সংগৃহীত

বলিউডে নিজের অবস্থান তৈরি করতে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে কৃতি স্যাননকে। কোনো তারকা পরিবারের ছত্রচ্ছায়া ছাড়াই নিজের মেধা ও পরিশ্রমে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের স্বজনপ্রীতি নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

কৃতি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে বহুবার এমন হয়েছে, কোনো চরিত্রের জন্য তার নাম প্রায় চূড়ান্ত হওয়ার পর শেষ মুহূর্তে সেই সুযোগ চলে গেছে কোনো তারকাসন্তানের কাছে।

অভিনেত্রী বলেন, “ফিল্মি পরিবার থেকে না এলে বলিউডে অনিশ্চয়তা অনেক বেশি থাকে। এখানে প্রতিটি সুযোগের জন্য লড়াই করতে হয়। আমাকে কোনো কিছুই সহজে দেওয়া হয়নি। যা অর্জন করেছি, সবই নিজের পরিশ্রমে।”

মিমি সিনেমায় অভিনয়ের আগের সময়টা তার জন্য বেশ কঠিন ছিল বলেও জানান কৃতি। ভালো কাজের ইচ্ছা থাকলেও কাঙ্ক্ষিত সুযোগ পাচ্ছিলেন না। অন্যদের পরামর্শে কিছু বড় বাজেটের প্রজেক্টে কাজ করলেও সেগুলো তাকে অভিনেত্রী হিসেবে তৃপ্তি দিতে পারেনি।

তবে সেই ভুল সিদ্ধান্তগুলোই পরবর্তীতে তাকে সঠিক পথ খুঁজে নিতে সহায়তা করেছে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: হলিউডে পা রাখলেন দিশা পাটানি

উল্লেখ্য, মিমি সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের পর কৃতির ক্যারিয়ারে নতুন গতি আসে। বর্তমানে তিনি ককটেল ২ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন শাহিদ কাপুর ও রাশমিকা মান্দানা

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়