News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৯, ১১ মে ২০২৬

সংকটাপন্ন কারিনা কায়সার, এয়ার অ্যাম্বুল্যান্সে নেওয়া হচ্ছে ভারতে

সংকটাপন্ন কারিনা কায়সার, এয়ার অ্যাম্বুল্যান্সে নেওয়া হচ্ছে ভারতে

কারিনা কায়সার। ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হচ্ছে। এ জন্য আনা হচ্ছে এয়ার অ্যাম্বুল্যান্স। সোমবার বিকেলেই তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার কথা রয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

পরিবারের পক্ষ থেকে কারিনা কায়সারের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, কারিনার আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা জানান, তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং তিনি হেপাটাইটিস এ–তে আক্রান্ত হয়েছেন।

গত শুক্রবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আরও পড়ুন: বলিউডে টিকে থাকতে কঠিন লড়াই করতে হয়েছে: কৃতি স্যানন

কারিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে পরিবার জানায়, এখনো অবস্থার বড় কোনো উন্নতি হয়নি। তবে চিকিৎসকেরা আপাতত তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়