স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১০, ১১ মে ২০২৬

৯ দিনে রেমিট্যান্স এলো ১০২ কোটি ডলার

৯ দিনে রেমিট্যান্স এলো ১০২ কোটি ডলার

ছবি: সংগৃহীত

চলতি বছরের মে মাসের প্রথম ৯ দিনে দেশে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৬৩০ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে)।

রবিবার (১০ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আরিফ হোসেন খান।

তিনি জানান, গত বৃহস্পতিবার থেকে শনিবার এই তিন দিনে দেশে প্রবাসী আয় এসেছে প্রায় তিন হাজার ৪০০ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের মে মাসের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৮৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ১০ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৯ মে পর্যন্ত দেশে মোট তিন হাজার ৩৬ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল দুই হাজার ৫৪০ কোটি ১০ লাখ ডলার।

আরও পড়ুন: ঈদ উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু সোমবার

সে হিসাবে, আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়