মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা
ফাইল ছবি
আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের বর্ণাঢ্য সমাপ্তি ঘটিয়ে আর্জেন্টিনার নীল-সাদা জার্সি চিরতরে তুলে রাখলেন এলএমটেন লিওনেল মেসি। বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলের জয়ের মাধ্যমে তিনি নিজের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন। দেশের জার্সিতে নিজের শেষ ম্যাচেও জাদুকরী পারফরম্যান্স উপহার দিয়ে ২০৮তম ম্যাচে জোড়া অ্যাসিস্টের পাশাপাশি একটি পেনাল্টি থেকে গোল করেন এই মহাতারকা।
মাঠের দীর্ঘ দুই দশকের তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইকে ছাপিয়ে মেসির এই ঐতিহাসিক বিদয়ে উষ্ণ শ্রদ্ধা জানিয়েছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসির বিদায়ী আবেগঘন পোস্টের কমেন্ট বক্সে রোনালদো লিখেন, “লিও, এত বছর ধরে দেশের হয়ে লড়াই করে গেছো এবং এমন এক ইতিহাস গড়েছ, যা চিরকাল টিকে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল। অনেক ভালোবাসা ও একটি আলিঙ্গন।”
রোনালদোর এই মন জয় করা বার্তা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে, যা দুই কিংবদন্তির মধ্যকার পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধের এক অনন্য নজির স্থাপন করল।
আরও পড়ুন: মেসির বিদায়ী ম্যাচ রাঙিয়ে বেনিনকে হারাল আর্জেন্টিনা
আর্জেন্টিনার হয়ে দুই দশকেরও বেশি সময় ধরে খেলে যাওয়া মেসি তার বর্ণাঢ্য যাত্রায় দেশের ফুটবলকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা এবং কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপ জয়ের মাধ্যমে তিনি তার বর্ণিল ক্যারিয়ারের পূর্ণতা এনেছিলেন।
বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচের পর নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন বার্তায় মেসি বলেন, “তকাল ছিল জাতীয় দলে আমার শেষ ম্যাচ এবং নীল-সাদা জার্সিটা গায়ে জড়ানোর অভাব এখনই অনুভব করছি। আমি জানি আমি সঠিক সিদ্ধান্তই নিচ্ছি। এটি ছিল এক অসাধারণ যাত্রা, আনন্দ আর কিছুটা বিষাদে ভরা।
একইসঙ্গে তিনি তার পরিবার, সতীর্থ, কোচিং স্টাফ এবং দেশটির ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার অবদানকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনিও তার অধিনায়কের বিদায়ে আবেগাপ্লুত হয়ে জানান, ইতিহাসের সেরা ফুটবলারের কোচ হতে পারাটা তার জন্য একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার ছিল। আন্তর্জাতিক আঙিনাকে বিদায় জানালেও মেসি ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির জার্সিতে খেলা চালিয়ে যাবেন। ফুটবলের বরপুত্রদের এমন সোনালী অধ্যায়ের সমাপ্তি বিশ্ব ক্রীড়াঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি করলেও তাদের কীর্তিগাঁথা চিরস্মরণীয় হয়ে থাকবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








