নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৪, ৬ অক্টোবর ২০২৬

ভারতীয় ভিসায় অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

ভারতীয় ভিসায় অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

ফাইল ছবি

ভারতীয় ভিসার জন্য আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে নতুন নির্দেশনা জারি করেছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। 

মঙ্গলবার (০৬ অক্টোবর) আইভ্যাকের পক্ষ থেকে প্রকাশিত নতুন এই গাইডলাইনে ভিসা প্রক্রিয়া আরও সুশৃঙ্খল করতে অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলার নির্দিষ্ট সময়সীমা এবং নতুন কিছু বিধিনিষেধের কথা জানানো হয়েছে।

আইভ্যাকের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে আবেদনকারীরা আর কোনোভাবেই একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন না। অর্থাৎ, যেদিন আবেদন করা হবে, সেই একই দিনের জন্য কোনো স্লট নেওয়ার সুযোগ রাখা হয়নি। 

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীরা শুধুমাত্র পরবর্তী দুই সপ্তাহের নির্ধারিত তারিখগুলোর মধ্য থেকে নিজেদের সুবিধামতো স্লট বেছে নেওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন: বাংলাদেশি সাংবাদিকদের বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ভারত

সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের আসন বা স্লটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে নতুন বুকিং স্লটগুলো উন্মুক্ত করা হয়। আইভ্যাকের নির্দেশিকায় জানানো হয়েছে, পরবর্তী দুই সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট সাধারণত প্রতি বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হয়। স্লট খালি থাকা সাপেক্ষে নির্দিষ্ট কর্মদিবসে স্লট চালুর ক্ষেত্রে সুনির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট বুক করার সুযোগ থাকে।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র ও অন্যান্য প্রথমসারির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতীয় ভিসার ক্ষেত্রে স্বয়ংক্রিয় সময়ভিত্তিক স্লট পদ্ধতি কার্যকর থাকায় আবেদনকারীদের পূর্বপ্রস্তুতি ও সঠিক কাগজপত্রের গুরুত্ব আরও বেড়ে গেছে। আইভ্যাকের সেবা চার্জ এবং অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকলেও, নতুন এই গাইডলাইনের ফলে এখন থেকে আবেদনকারীদের অন্তত দুই সপ্তাহ আগে পরিকল্পনা করে ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়