রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ জাপান
ছবি: সংগৃহীত
গ্রুপ সির চ্যাম্পিয়ন হিসেবে ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। টুর্নামেন্টের নকআউট সূচি অনুযায়ী, গ্রুপ সির চ্যাম্পিয়ন দলের প্রতিপক্ষ হবে গ্রুপ এফ-এর রানার-আপ।
গ্রুপ এফ-এর শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে রানার-আপ হিসেবে নকআউট পর্বে ওঠে জাপান। ফলে রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ হয়েছে এশিয়ার শক্তিশালী দলটি।
ব্রাজিল ও জাপানের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সোমবার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।
আরও পড়ুন: ৩ যুগ পর বিশ্বকাপে মুখোমুখি হওয়ার পথে ব্রাজিল-আর্জেন্টিনা
গ্রুপ পর্বে অপরাজিত থেকে শীর্ষস্থান নিশ্চিত করে নকআউটে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে, জাপানও দুর্দান্ত পারফরম্যান্সে গ্রুপ পর্ব শেষ করে রানার-আপ হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। দুই দলের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








