স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০২, ২৪ জুন ২০২৬
আপডেট: ০৯:০৩, ২৪ জুন ২০২৬

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। ছবি: নিউজবাংলাদেশ

আদালত অবমাননার দায়ে রাতভর অভিযান শেষে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে বনানীর বাসা থেকে গ্রেফতারকরেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) নাভানা গ্রুপের চেয়ারম্যানকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

এর আগে, শুভ্রকে গ্রেফতারে জন্য মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযানে যায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ।

প্রথমে ভবনের গেটে তালা এবং নিরাপত্তাকর্মীরা অসহযোগিতা করায় ভেতরে প্রবেশ করতে পারেনি পুলিশ। এ সময় আসামি শুভ্রর গাড়িচালক ও দেহরক্ষী পুলিশের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা যায়।

ওয়ারেন্ট তামিলে বাধা দেওয়ার মাধ্যমে আইন ভঙ্গ হলেও কোনো ধরনের বল প্রয়োগ করতে দেখা যায়নি পুলিশ সদস্যদের। এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও রাজি হননি কেউ।

আরও পড়ুন: ঢাকায় আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার

আদালত অবমাননার এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়