দক্ষিণী সিনেমা কিছুটা পুরুষতান্ত্রিক: তামান্না
তামান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত
অভিনয়জীবনের শুরু তেলুগু সিনেমা দিয়ে হলেও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে কিছুটা পুরুষতান্ত্রিক বলে মনে করেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। তার মতে, সেখানে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি সবসময় ইতিবাচক নয়।
সম্প্রতি ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন, বলিউডে অভিনয়নির্ভর ও বাণিজ্যিক দুই ধরনের কাজেরই সুযোগ রয়েছে। যারা অভিনয়, নাচ ও গ্ল্যামার সব ক্ষেত্রেই দক্ষতা দেখাতে পারেন, তারাই শেষ পর্যন্ত সুপারস্টার হয়ে ওঠেন।
অন্যদিকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে তারকাকেন্দ্রিক উপস্থিতি ও বাণিজ্যিক সাফল্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয় বলে মন্তব্য করেন তিনি। তবে দক্ষিণী সিনেমার সংগীতনির্ভর ধারা ও তারকাসংস্কৃতির বিষয়টিও তিনি ইতিবাচকভাবে দেখেন।
তবে এসব মন্তব্যকে নিজের ব্যক্তিগত মতামত বলেই উল্লেখ করেছেন তামান্না। তার ভাষ্য, দীর্ঘ সময় ধরে যেসব অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে টিকে আছেন, তারা অভিনয়নির্ভর চরিত্রের পাশাপাশি নাচ-গানভিত্তিক ছবিতেও সমান দক্ষতা দেখিয়েছেন।
আরও পড়ুন: প্রেমিকের নাম লেখা পোশাকে ভাইরাল জাহ্নবী কাপুর
বর্তমানে তামান্না তার নতুন ছবি ‘ভিভান: ফোর্স অব দ্য ফরেস্ট’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন। আগামী ২৬ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








