মুচলেকা নিয়ে এমপি মান্নানের ছেলেকে ছেড়ে দিয়েছে ডিবি
ছবি: সংগৃহীত
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগ ও তার বক্তব্য যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে রবিবার বিকেলে সজীবকে আটকের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সজীবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছিল।
আরও পড়ুন: মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
উল্লেখ্য, খায়রুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








