স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৭, ২০ জুন ২০২৬
আপডেট: ১৪:২৮, ২০ জুন ২০২৬

রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ । ছবি: সংগৃহীত

রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ মারা গেছেন।

শুক্রবার (২০ জুন) রাত ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পলাশের বাবার নাম ইউনুস খান। তার বাড়ি রাজধানীর পশ্চিম রামপুরায়। তিনি যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় দণ্ডিত ছিলেন বলে জানা গেছে।

পলাশ এক মাস আগে কারাগার থেকে মুক্তি পান।

গত ১২ জুন জুমার নামাজের পর রামপুরা ব্রিজসংলগ্ন একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয়ের পাশে তার ওপর হামলার ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, নামাজ শেষে বাসার নিচে দাঁড়িয়ে কথা বলার সময় আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়।

এ সময় তাকে পরপর দুই রাউন্ড গুলি করা হয়। এর মধ্যে একটি গুলি মাথা ভেদ করে বের হয়ে যায়।

আরও পড়ুন: রামপুরায় প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তিনি মারা যান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়