আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৫, ২০ জুন ২০২৬

তীব্র তাপপ্রবাহে পুড়ছে পশ্চিম ইউরোপ

তীব্র তাপপ্রবাহে পুড়ছে পশ্চিম ইউরোপ

ছবি: সংগৃহীত

পশ্চিম ইউরোপজুড়ে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। এতে যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি ও স্পেনের কোটি কোটি মানুষ চরম গরমে দুর্ভোগ পোহাচ্ছেন।

আবহাওয়াবিদরা বলছেন, শিগগিরই পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম। বরং আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বিভিন্ন দেশের আবহাওয়া দপ্তর।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ফ্রান্সে। পরিস্থিতি মোকাবিলায় দেশটির বিভিন্ন স্কুলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, সামনের দিনগুলোতে ফ্রান্সের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। তারা এটিকে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ হিসেবে উল্লেখ করেছেন।

জার্মানিতেও তাপপ্রবাহ শুরু হয়েছে। তবে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, সপ্তাহান্তে দেশের কিছু এলাকায় বজ্রঝড়, শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, যুক্তরাজ্যে মহাদেশীয় ইউরোপের মতো তীব্র গরম না হলেও দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, ইংল্যান্ড ও ওয়েলস এ পর্যন্ত রেকর্ডের উষ্ণতম বসন্তকাল অতিক্রম করছে।

বিজ্ঞানীরা মনে করছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের চরম আবহাওয়া পরিস্থিতি আরও ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে। এর ফলে তাপপ্রবাহ, খরা ও বন্যার মতো দুর্যোগের ঝুঁকিও বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, চলমান তাপপ্রবাহ অনেক অঞ্চলের জন্য এ বছরের দ্বিতীয় বড় তাপপ্রবাহ। ফলে গ্রীষ্মের শুরুতেই পশ্চিম ইউরোপের কয়েক কোটি মানুষকে আবারও চরম গরমের মুখোমুখি হতে হচ্ছে।

এ পরিস্থিতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি ও স্পেন সতর্কতার মাত্রা বাড়িয়েছে।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল ছিল ১৯৭৬ সালে। চলতি বছরের জুনে সেই রেকর্ড ভেঙে যাওয়ার আশঙ্কা প্রায় ৪০ শতাংশ।

ব্রিটিশ আবহাওয়া দপ্তরের কর্মকর্তা অ্যালেক্স ডিকিন এএফপিকে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার চরমতা বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে গ্রীষ্মকাল আরও উষ্ণ হচ্ছে এবং বর্ষাকালে অস্বাভাবিক বৃষ্টিপাত দেখা যাচ্ছে।

আরও পড়ুন: লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, কার্যকর আজ থেকেই

এদিকে ফ্রান্সে ১৯০০ সাল থেকে আবহাওয়ার তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর এবারই অন্যতম উষ্ণ গ্রীষ্মকাল দেখা যাচ্ছে। রাজধানী প্যারিসের বাসিন্দারা গরম থেকে বাঁচতে নানা উপায় খুঁজছেন।

স্থানীয় বাসিন্দা প্যাট্রিসিয়া পিয়েরো এএফপিকে বলেন, অতিরিক্ত গরমের কারণে তিনি বাসে যাতায়াত বন্ধ করে দিয়েছেন। তার ভাষায়, “বাসের ভেতর দমবন্ধকর পরিবেশ থাকে। মেট্রো তুলনামূলকভাবে কিছুটা ভালো। 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়