খুলনা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪১, ২০ জুন ২০২৬

রাজপথে আন্দোলনের আগ্নেয়গিরি তৈরি করা হবে: ডা. শফিকুর 

রাজপথে আন্দোলনের আগ্নেয়গিরি তৈরি করা হবে: ডা. শফিকুর 

ছবি: নিউজবাংলাদেশ

জামায়েত ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য জাতিকে প্রস্তুতি নিতে হবে। দুর্নীতি, চাঁদাবাজ ও দলীয় প্রভাবমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে রাজপথে আন্দোলনের আগ্নেয়গিরি তৈরি করা হবে। 

তিনি বলেন, নির্বাচনে  চুরি,ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং করে আমাদের ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে। তারপরও দেশে যাতে গৃহযুদ্ধ শুরু না হয় সেজন্য আমরা ফলাফল মেনে নিয়েছি। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে নয় রাজপথে ফয়সালার ব্যবস্থা করা হবে।

তিনি শনিবার (২০ জুন) বিকালে খুলনা সার্কিট হাউজ ময়দানে ১১ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সমাবেশে  সভাপতিত্ব করেন।

আরও পড়ুন: জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে: গোলাম পরওয়ার

বক্তব্য দেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ও এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারী। 

এর আগে খুলনা বিভাগের ১০ জেলা থেকে ১১ দলের নেতাকর্মীরা মিছিল সহকারে এসে সমাবেশে যোগ দেয়।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়