আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৯, ২৪ জুন ২০২৬

হরমুজ প্রণালি থেকে ১১ হাজার নাবিক সরিয়ে নেবে জাতিসংঘ

হরমুজ প্রণালি থেকে ১১ হাজার নাবিক সরিয়ে নেবে জাতিসংঘ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের সময় হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজারের বেশি নাবিককে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)।

মঙ্গলবার (২৩ জুন) আইএমওর মহাসচিব আরসেনিও ডোমিঙ্গুয়েজ জানান, সংঘাত চলাকালে ১৪ জন নাবিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র, ইরান, ওমানসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতায় বড় পরিসরে উদ্ধার ও স্থানান্তর অভিযান পরিচালনা করা হবে।

আইএমওর তথ্য অনুযায়ী, বর্তমানে হরমুজ প্রণালি এলাকায় প্রায় ৬০০ জাহাজ আটকে রয়েছে। ডোমিঙ্গুয়েজ বলেন, নিরাপদ নৌ-চলাচলের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া গেছে এবং পরিস্থিতি যাচাই করা হয়েছে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ একটি আন্তর্জাতিক জলপথ। সেখানে কোনো দেশ টোল বা ফি আরোপ করতে পারে না।

আরও পড়ুন: দিল্লিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্তার ব্যাখ্যা দিল ভারত

সামুদ্রিক বিশেষজ্ঞ ক্যাপ্টেন কিয়েস বাকেন্স জানান, তেলবাহী জাহাজগুলো ইতোমধ্যে আবার হরমুজ প্রণালিতে চলাচল শুরু করেছে। ওমান সরকারের পরিকল্পনা অনুযায়ী জাহাজগুলোকে নিরাপদে প্রণালি অতিক্রম করানো হবে। তবে প্রণালিতে অবশিষ্ট মাইন এখনো উদ্বেগের কারণ বলে উল্লেখ করেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়