৩ দেশের ওপর সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত
সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার রোধে ইবোলা প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা আরও জোরদার করেছে সৌদি আরব
বৃহস্পতিবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ওয়েকায়া জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় দেশীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক স্বাস্থ্য নজরদারি ও মহামারি প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানায়, ইবোলা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া এবং কঙ্গো প্রজাতন্ত্র থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। এসব ব্যবস্থার মধ্যে রয়েছে প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা, রোগ পর্যবেক্ষণ এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা জোরদার করা।
ওয়েকায়া আরও জানায়, বর্তমানে সৌদি আরবে জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা চালুর পর থেকে দেশে এখন পর্যন্ত ইবোলার কোনো নিশ্চিত বা সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি।
আরও পড়ুন: ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে ৩৫ লাখ ডলার সহায়তা দেবে কানাডা
একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহামারি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং পরিস্থিতির পরিবর্তন অনুযায়ী প্রয়োজনীয় স্বাস্থ্য নির্দেশনা হালনাগাদ করা হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








