দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
ছবি: সংগৃহীত
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসাইনি দালান ইমামবাড়া থেকে আজ (শুক্রবার) তাজিয়া মিছিল বের হবে। এ উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ।
ডিএমপি জানিয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ হওয়া পর্যন্ত (আনুমানিক দুপুর আড়াইটা) মিছিলের নির্ধারিত রুটের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত ও বন্ধ থাকবে।
মিছিলটি হোসাইনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে বকশীবাজার, আলিয়া মাদ্রাসা, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, ইডেন কলেজ, নিউমার্কেট, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি হয়ে ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) এলাকায় গিয়ে শেষ হবে।
এ সময় নগরবাসী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে ট্রাফিক-লালবাগ বিভাগ।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে মা-দুই মেয়েকে হত্যা, অভিযুক্তও আশঙ্কাজনক
এর আগে ডিএমপি জানায়, বৃহস্পতিবার রাত ২টা থেকে তাজিয়া মিছিলের প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা উপলক্ষে লালবাগ বিভাগের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কেও সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। একই সঙ্গে জনসাধারণকে বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানানো হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








