নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলের জামিন
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। ছবি: নিউজবাংলাদেশ
শ্রম আইনের মামলায় গ্রেফতারর হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র জামিন পেয়েছেন। একই মামলায় আত্মসমর্পণ করা আরও তিন আসামিরও জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৪ জুন) ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম তাদের জামিন আবেদন মঞ্জুর করেন বলে আদালত সূত্রে জানা গেছে।
এর আগে একই দিন ভোরে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হয়। একই মামলার অপর তিন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাদেরও জামিন দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় দায়ের করা শ্রম আইনের মামলায় সাজেদুল ইসলাম শুভ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার প্রথম শ্রম আদালত।
আরও পড়ুন: নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার
এর আগে মঙ্গলবার রাত থেকে তার বাসার সামনে অবস্থান নেয় পুলিশ। পরে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








