স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪২, ২৪ জুন ২০২৬
আপডেট: ০৮:৪৩, ২৪ জুন ২০২৬

মেসির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন রোনালদো

মেসির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন রোনালদো

ছবি: সংগৃহীত

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর ১৩৮ দিন বয়সে বিশ্বকাপের এক ম্যাচে দুই গোল করে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি।

এর আগে এই রেকর্ড ছিল লিওনেল মেসির দখলে। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের ম্যাচে আর্জেন্টাইন তারকার বয়স ছিল ৩৮ বছর ৩৬৩ দিন।

মঙ্গলবার (২৪ জুন) বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের শুরুতেই জোয়াও কানসেলোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। পরে আরও একটি গোল করে রেকর্ডটি নিজের করে নেন তিনি।

পর্তুগালের জার্সিতে এটি রোনালদোর ১৪৪তম আন্তর্জাতিক গোল। একই সঙ্গে বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও শীর্ষে উঠে এসেছেন তিনি। তার বিশ্বকাপ গোলসংখ্যা এখন ১০।

আরও পড়ুন: এক ম্যাচেই গিনেস বুকে ৪ বিশ্বরেকর্ড মেসির দখলে

সমালোচনার মাঝেও রোনালদো আবারও দেখালেন, বড় মঞ্চে রেকর্ড গড়া যেন তার দীর্ঘদিনের অভ্যাস।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়