News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৫, ১৯ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ড. মাহাদী আমিন উপস্থিত ছিলেন।

এর আগে, রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আরও পড়ুন: জিয়াউর রহমানের অবদান দেশের জন্য অসামান্য: মির্জা ফখরুল

দলীয় সূত্রে জানা গেছে, এসব সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক, গণতন্ত্র, মানবাধিকার এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়